ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

সরকার হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার হটাতে ঐক্যের বিকল্প নেই। সরকার হটানোর আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে কৃষকদলের নবগঠিত কমিটির নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।


মির্জা ফখরুল বলেন, আজকে বাংলাদেশে কেউ ভালো নেই, আমাদের কৃষকরা সবচেয়ে বেশি অবহেলিত। তারা তাদের উৎপাদিত পণ্যের মূল্য পায় না, তারা কোনোরকম সাহায্য-সহযোগিতা পায় না, এমনকি ভয়াবহ করোনার সময়েও কৃষকরা কোনো প্রণোদনা পায়নি।


তিনি বলেন, এ দেশে যে ফ্যাসিস্ট সরকার ক্ষমতা দখল করে আছে তাদের সরানোর জন্য সবাইকে ভূমিকা রাখতে হবে। আমাদের এখন দায়িত্ব হচ্ছে নিজেদের সংগঠিত করে, ঐক্য সৃষ্টি করা। এর কোনো বিকল্প নেই।

ads
ads
ads

Our Facebook Page

↑